সুপ্রিম কোর্ট-হাইকোর্ট-newsedge24

গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলটি খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।

গত বছর ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে বলা হয়, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে সরকার গঠনের মতামত দিতে পারেননি, যা সরকারের গঠনকে অবৈধ করে।

হাইকোর্ট রিট খারিজ করে বলে, দেশের জনগণের সমর্থনই অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে। এর বিরুদ্ধে মহসিন রশিদ আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন।

বুধবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। যে সরকারের শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে গিয়ে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সবিবরীত।”

আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রিটকারীর আইনজীবীরা বলেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ায় বিচারপতিরা রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দিতে পারেননি, যা সংবিধান লঙ্ঘন।

আপিল বিভাগ রিটকারীর যুক্তি খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *