জুবাইদা রহমান-newsedge4

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে দেশে ফিরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সোজা এভারকেয়ার হাসপাতালে যান। সকাল ১১টা ৫৩ মিনিটে শাশুড়িকে দেখেন হাসপাতালে প্রবেশ করেন জুবাইদা রহমান।

জুবাইদা রহমানের আগমনের কারন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা। তবে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার সকালের পরিকল্পিত যাত্রা বিলম্বিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমকে জানান, “কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দিলে, ইনশাআল্লাহ ৭ ডিসেম্বর (রোববার) তিনি লন্ডন রওনা দেবেন।”

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে শুক্রবার সকালের মধ্যে লন্ডন যাওয়ার কথা। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে না পৌঁছানোর কারণে প্রক্রিয়াটি পিছিয়ে পড়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি: আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি সূত্র জানায়, জুবাইদা রহমান লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সঙ্গী হবেন। এর আগে মে মাসে খালেদা জিয়া দেশে ফিরার সময়ও একই এয়ার অ্যাম্বুলেন্সে জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *