তারেক রহমান-bnp-newsedge4

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে ফিরে প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে বিকেল ৪টার দিকে মঞ্চে উঠে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আই হ্যাভ এ প্ল্যান—দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য।” নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা চাই সকলে মিলে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো।

মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ এ ড্রিম’ উল্লেখ করে তারেক রহমান বলেন, “আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে বলতে চাই—‘আই হ্যাভ এ প্ল্যান’ ফর দ্য পিপল অব মাই কান্ট্রি। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেকের সহযোগিতা লাগবে। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমরা সফল হব।”

নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা চাই সকলে মিলে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে একজন নারী, পুরুষ বা শিশু নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারবে। যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে।”

তারেক রহমান আরও বলেন, “বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। যোগ্যতানুযায়ী ন্যায্য অধিকার চায়। ১৯৭১-এ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪-এ তেমনি সর্বস্তরের মানুষ মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। ষড়যন্ত্র মোকাবেলায় ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নবী করীম (সা.)-এর ন্যায়ের আলোকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “যে মানুষগুলোর জন্য আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন, তাদের ছেড়ে আমি কোথাও যেতে পারি না। ধর্ম, জাতি নির্বিশেষে সকলে মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব।”

আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তন ‘বিগত ৫৫ বছরের অবিস্মরণীয় ঘটনা’

বিমানবন্দরে অবতরণের পর খালি পায়ে মাতৃভূমির মাটি স্পর্শ করে এক মুঠো মাটি হাতে নিয়ে সুবাস গ্রহণ করেন তারেক রহমান। এরপর লাল-সবুজ রঙের বাসে করে পূর্বাচলে পৌঁছান তিনি। রাস্তার দুই পাশে লাখো মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পথ। মঞ্চে উঠে হাত নাড়িয়ে শুভেচ্ছার জবাব দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *