পোস্টাল ভোটদান-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরই মধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্প ‘ওসিভি-এসডিআই’-এর টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। আর ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে।”

  • ভোট জমা দেওয়া: ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
  • বাংলাদেশে পৌঁছানো: ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।

সালীম আহমাদ খান আরও জানান, দেশে ও প্রবাস মিলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

আরও পড়ুন: দ্রুত পোস্টাল ভোট প্রদানের আহ্বান নির্বাচন কমিশনের

ইসি জানিয়েছে, ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট পূরণ করে হলুদ খামে ভরে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছে দিতে হবে। এ সময়সীমা অতিক্রম করলে ভোট বাতিল বলে গণ্য হবে।

এই প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করে তুলবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *