রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড থেকে ১০-১৫ সেকেন্ড পর্যন্ত স্থায়ী এই কম্পন অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তবে প্রাথমিক প্রতিবেদনে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক সূত্র (ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার – EMSC, USGS) অনুসারে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৪। উৎপত্তিস্থল, খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা।
আরও পড়ুন: তাইওয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৬
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো ভবন ধস, ফাটল বা আহতের খবর পাওয়া যায়নি। তবে অনেকে ভয়ে বাড়ি-অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে এসেছেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































