শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-newsedge24

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য আইন সংশোধন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা পরীক্ষকদের বলেছি, কখনো কঠিন বা নরম হবেন না। আগে পরীক্ষকদের হাতে লাল ও কালো দুটি কলম থাকত। কালো কলমে খাতা ভরতেন, লাল কলমে মার্কিং করতেন—এটা চলবে না। আমি র‍্যান্ডম খাতা দেখব।”

তিনি আরও বলেন, ১৯৮০ সালের অ্যাক্ট অনুসারে পরীক্ষার খাতা দেখার কোনো সুযোগ ছিল না, যার কারণে অনেক ফ্রড ও চিটিং হতো। পরীক্ষার হলে ভালো ছাত্রের খাতা পাল্টে দেওয়া হতো। ফলাফল খারাপ হলে শুধু ট্যাবুলেশন শিটে নম্বর যোগ করা হতো, কিন্তু খাতা দেখার আইনগত সুযোগ ছিল না।

ড. মিলন বলেন, “আমি মন্ত্রী থাকাকালীন প্রথম এটা আবিষ্কার করি। একজন ছেলে এ+ পাওয়ার পর ফেল করিয়ে দেওয়া হয়েছিল। অনেক কষ্টে আইন লঙ্ঘন করে আমি সেটা বের করেছিলাম।” তিনি জানান, ওই শিক্ষার্থী বর্তমানে পিজি হাসপাতালের হার্ট স্পেশালিস্ট ডা. আতাউল্লাহ।

আরও পড়ুন:

যানজট নিরসনে ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেল: সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী আত্মহত্যা করে। এ কারণেই খাতা দেখার সুযোগ রেখে আইন সংশোধন করা হচ্ছে, যাতে পরীক্ষকরা সঠিকভাবে মূল্যায়ন করছেন কি না তা যাচাই করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *