বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপি-শোভাযাত্রা-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৬টি সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গতকাল রোববার চূড়ান্ত প্রার্থী তালিকায় স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মনোনীত প্রার্থীরা:

  • সেলিমা রহমান
  • শিরিন সুলতানা
  • রাশেদা বেগম হিরা
  • রেহানা আক্তার রানু
  • নেওয়াজ হালিমা আর্লি
  • মোছাম্মত ফরিদা ইয়াসমিন
  • বিলকিস ইসলাম
  • শাকিলা ফারজানা
  • হেলেন জেরিন খান
  • নিলুফার চৌধুরী মনি
  • নিপুণ রায় চৌধুরী
  • জেবা আমিন খান
  • মাহমুদা হাবিবা
  • সাবিরা সুলতানা
  • সানসিলা জেবরিন
  • সানজিদা ইসলাম তুলি
  • সুলতানা আহমেদ
  • ফাহমিদা হক
  • আন্না মিঞ্জ
  • সুবর্ণা শিকদার
  • শামীম আরা বেগম স্বপ্না
  • শাম্মী আক্তার
  • ফেরদৌসী আহমেদ
  • বিথীকা বিনতে হুসাইন
  • সুরাইয়া জেরিন
  • মানছুরা আক্তার
  • জহরত আদিব চৌধুরী
  • মমতাজ আলম
  • ফাহিমা নাসরিন
  • আরিফা সুলতানা
  • সানজিদা ইয়াসমিন
  • শওকত আর আক্তার
  • মাধবী মারমা
  • সেলিনা সুলতানা
  • রেজেকা সুলতানা

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২-২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি ২৭-২৮ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।

রাজনৈতিক দলগুলো সাধারণত অতিরিক্ত প্রার্থী না দেয়ায় ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নবনির্বাচিত সংরক্ষিত সদস্যরা ৩০ এপ্রিল চলতি অধিবেশনের শেষ দিনে শপথ নিয়ে যোগ দিতে পারবেন বলে সূত্র জানিয়েছে।

আসন বণ্টন অনুসারে, বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি এবং স্বতন্ত্ররা ১টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *