স্বরাষ্ট্রমন্ত্রী-সালাহউদ্দিন আহমদ-newsedge4

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এখনো জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও র‍্যাব মহাপরিচালক উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও এখনো অনেক অস্ত্র মাঠ পর্যায়ে রয়ে গেছে। এগুলো উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ প্রশাসনকে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন:  পুলিশ বাহিনীর শার্ট আগের মতোই থাকবে, প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো বাতিলের প্রক্রিয়া চলছে। জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ লাইসেন্স বাতিল করা হবে। তবে ২০০৯ সালের আগে ইস্যু করা বৈধ লাইসেন্সধারীরা যথাযথ প্রক্রিয়ায় অস্ত্র ফেরত পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো শিথিলতা সহ্য করা হবে না।

1 comment on “রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *