স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে যারা চেইন অব কমান্ড ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আজ সোমবার পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ — এই স্লোগানকে শুধু মুখে না রেখে প্রতিটি কর্মকাণ্ডে প্রতিফলিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে বডি ওয়র্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে পুলিশের সব কার্যক্রম রেকর্ডেড রাখা হবে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধ পূর্বানুমান ও প্রতিরোধে জোর দেওয়া হবে।
আরও পড়ুন: পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার ক্রাইম মোকাবিলায় পৃথক সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। এছাড়া চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি আধুনিক পুলিশ একাডেমি ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা উন্নয়নে রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালসহ বিভাগীয় হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলুন: স্বরাষ্ট্রমন্ত্রী”