পররাষ্ট্র মন্ত্রণালয়-newsedge24

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। নিহতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার কাজ করছে এবং নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

ওই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকার সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে নাবাতিয়ের জেবদিন এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *