শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রী বলেন, “পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদ্মা ব্যারাজ করা হবে। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, পদ্মা ব্যারাজ শুধু নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার।”
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্পের সঙ্গেও সম্পর্কিত। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কৃষক পানি পাচ্ছেন না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: ২০২৬-২৭ অর্থবছরের ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে সচেতনতা বাড়িয়ে ক্ষয়ক্ষতি কমানো যায়। নতুন ইনস্টিটিউটটি দুর্যোগ ব্যবস্থাপনায় গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পরিবেশ সংরক্ষণ, গাছপালা রক্ষা এবং টেকসই উন্নয়নের ওপরও জোর দেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজও বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী”