উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান-newsedge4

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে ব্যক্তিগত পরিচয়ে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। যে কেউ ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নেবেন, সে ক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।”

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পদ্মা ব্যারেজের মতো তিস্তা ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণের জন্য প্রকল্প হাতে নেবে সরকার। এতে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। বাংলাদেশ সরকারই ব্যয় বহন করতে পারবে, তবে অন্য কোনো দেশ সাহায্য করতে চাইলে সুযোগ থাকবে।

আরও পড়ুন: বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে ৬৫% গ্রাহকের ওপর প্রভাব পড়বে না: তথ্য উপদেষ্টা

পুশইন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারত থেকে পুশইন হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী ইশতেহারের কারণে এটি হচ্ছে। শিগগিরই দু’দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *