বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের উন্নয়নের জন্য রাজনীতি। কারণ, এই দেশের মানুষ সাবলম্বী না হলে দেশ কোনোদিন উন্নয়নশীল দেশে পরিণত হবে না।’ শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী পাতলী খাল আনুষ্ঠানিক পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান জানান, বর্তমান সরকার ইতোমধ্যে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। তিনি বলেন, ‘বর্তমান সরকার সারাদেশে প্রত্যেকটি উপজেলায় ১০ হাজার করে কৃষিকার্ড দেবে।’ বাজেট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাতটি নিত্যপণ্যে ট্যাক্স বাদ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যগুলো চলে আসে। তিনি বিরোধীদলের বাজেটবিরোধিতার সমালোচনাও করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সরকার এই দেশের মালিক নয়, এই দেশের মালিক দেশের ৩০ কোটি মানুষ। তাই এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে সরকার।’ তিনি কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তারেক রহমানের কক্সবাজারে প্রথম সফর। শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
আরও পড়ুন:
কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
দিনব্যাপী প্রায় ১২ ঘণ্টার এই সফরে প্রধানমন্ত্রী ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পাতলী খালের উদ্বোধনের পর তিনি পথসভায় বক্তব্য রাখেন। এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মালুমঘাটে বৃক্ষরোপণ, ওয়াসিম আকরামের কবর জিয়ারত, পেকুয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ায় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন শেষে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে বিএনপি: প্রধানমন্ত্রী”