ঢাকায় তিনটি মেট্রোরেল লাইন নির্মাণ ও সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট।
প্রকল্পের বিস্তারিত
- এমআরটি লাইন-১: বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। দৈর্ঘ্য ৩১.২৪ কিলোমিটার। মোট ব্যয় ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।
- এমআরটি লাইন-৫ নর্দান রুট: হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত। দৈর্ঘ্য ২০ কিলোমিটার। সংশোধিত ব্যয় ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।
- এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট: গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত। দৈর্ঘ্য ১৭.২০ কিলোমিটার (এর মধ্যে ১৩.১০ কিলোমিটার পাতালপথ)। প্রাক্কলিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
আজকের একনেক সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং বাকি ৭২ কোটি ৪৭ লাখ টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থা। প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































