প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24

আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লি কাজ করছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের শুরুতে ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেওয়ার পর এই সফর চূড়ান্ত করার প্রক্রিয়া আরও গতি পাবে। তবে ঢাকার জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অমীমাংসিত ইস্যু। এটি সফর বাস্তবে রূপ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। জবাবে তাৎক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া জানান মোদি। এই সৌহার্দ্য দুই দেশের মধ্যে সফরের দিনক্ষণ চূড়ান্ত করার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত ১৭ সেপ্টেম্বর ঢাকা সফর করেছিলেন কি না—এমন খবরের সত্যতা উভয় পক্ষই নিশ্চিত বা অস্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *