শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই সমস্যা, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভাঙা হবে। ভোক্তাদের যাতে সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভোক্তাদের যাতে সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই সমস্যা, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভাঙা হবে।’

বেসরকারি খাতে ঋণ সুবিধা দিতে সরকার সহায়তা করবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর।

আর বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম ৩০ শতাংশ বাড়ে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, সমবায় পদ্ধতি এখনও দেশে চালু করা হয়নি। ৪-৫ হাত বদলে দাম বাড়ছে পণ্যের। তবে সমবায় পদ্ধতি অবলম্বন করলে বাজারে এই অস্থিরতা থাকতো না।

আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *