নতুন বাংলাদেশ বিনির্মাণে সুফিদের ইনসাফের পক্ষে থেকে লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে জাতীয় সুফি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মাজার ও খানকা ভাঙার বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আগামীতে যে এমন ঘটনা না ঘটে সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। সুফিরা যেমন এদেশে জঙ্গল সাফ করে মসজিদ বানিয়েছেন একই সঙ্গে তারা বিভিন্ন অনিয়মের সঙ্গে লড়াই সংগ্রামও করেছেন।’

সুফি নামধারী আহলে সুন্নাত ওয়াল জামাত ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল বলেও মন্তব্য করেন মাহফুজ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *