স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি। অনেক রাজনৈতিক নেতা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন, মানুষ আপনাদের মার্জিত বক্তব্য আশা করে।
আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার দিবস উদ্যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগের দোসর জনপ্রতিনিধিরা পালিয়েছে। এমন যেসব প্রতিষ্ঠানের প্রধানরা পালিয়ে গেছে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। তবে প্রশাসকরা জনপ্রতিনিধি না হওয়ায় তাদের কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে।
উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অন্ততপক্ষে সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হওয়া জরুরি। যাতে শহরের মানুষ স্বস্তি পেতে পারে।’






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































