শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কারখানা শ্রমিকদের বেতন ভাতা আগামী ২৭ মার্চের মধ্যে পরিশোধ করা না হলে কারখানা মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

মঙ্গলবার বিকেলে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠক শেষে তিনি এই কথা জানান।

শ্রম উপদেষ্টা বলেন, ‘আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা পরিশোধ করা না হলে কারখানা মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। শ্রমিকদের বেতন বকেয়া রেখে কোনো মালিক বিদেশ যেতে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *