চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু-newsedge24

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের চার দফা দাবিতে এক বিশাল মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশের উদ্বোধন করেন শাপলা চত্বরের শহীদ ইউনূস মোল্লার পিতা মো. নাজিম উদ্দিন। সারা দেশ থেকে হেফাজতের হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশ নিয়েছেন।ভোর থেকেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন, যা ক্রমেই জনসমুদ্রে পরিণত হয়।

হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে:

১. নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী’ প্রতিবেদনসহ কমিশন বাতিল। ২. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল। ৩. ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার। ৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি।

সমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। এছাড়া দেশের শীর্ষস্থানীয় আলেমরা সমাবেশে বক্তব্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *