সাবেক প্রেসিডেন্ট মো আবদুল হামিদ-newsedge24

সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদরদপ্তর। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জের সদর থানায় মো. আবদুল হামিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে এই কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি।

গত বুধবার দিবাগত রাতে সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ত্যাগ করেন। তাঁর এই দেশত্যাগের ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জে দায়েরকৃত মামলার প্রেক্ষাপটে তাঁর দেশত্যাগ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তদন্তের জন্য আরও সময় প্রয়োজন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *