বাজেট উপস্থাপন-newsedge4

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ আজ সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন। বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন-রেডিও চ্যানেলগুলোতে একই সঙ্গে সম্প্রচার করা হচ্ছে।

দাম বাড়বে যেসব পণ্যের:
বাজেটে সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, সাবান-শ্যাম্পু, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী, এলপিজি, দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, ফ্ল্যাট, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার-জুসার-মিক্সার-গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি-ইস্ত্রি, রাইস কুকার-প্রেসার কুকার, ব্লেড, দেশে তৈরি লিফট, ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান, ওটিটি কনটেন্ট, বাণিজ্যিক ভবন, সেলফ-কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার, সুতা, ম্যানমেড ফাইবার, স্ক্রু-নাট-বোল্ট, সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপস গুডস, সিমেন্ট শিট, ক্রেডিট রেটিং সার্ভিস, থ্রি-হুইলার ব্যাটারি, সেটআপ বক্সসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

দাম কমবে যেসব পণ্যের:

চিনি, স্যানিটারি ন্যাপকিন, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, ক্যানসারের ওষুধ, ইনসুলিন, এলএনজি, টায়ার, দেশি তৈরি ই-বাইক, মাটির পাত্র, পেপার প্লেটস ও অন্যান্য, কম্পিউটারের দেশে তৈরি বড় মনিটর, উড়োজাহাজ ভাড়া, লিথিয়াম-গ্রিফিন ব্যাটারিসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।


এর আগে আজ দুপুরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক সভায় এই বাজেট অনুমোদন করে। জুলাই অভ্যুত্থানের পর সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে এবার বাজেট উপস্থাপন করা হয়েছে। বাজেট প্রস্তাব ৩০ জুন পাস হবে এবং নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *