গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ জারি-newsedge24

দিনভর হামলা ও সংঘর্ষের পর গোপালগঞ্জ শহরে রাত ৮টা থেকে বৃহস্পতিবার বিকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো একটি বার্তায় কারফিউ জারির এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সমাবেশ ঘিরে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা শহরে সমাবেশ শুরুর আগে ও পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুই দফা হামলা চালায়। এতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জ সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলা

হামলার পর এনসিপি নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। সেনাবাহিনীর সহায়তায় তারা পরে গোপালগঞ্জ ত্যাগ করেন। এর মধ্যে পুলিশ ও সেনাবাহিনী শহরের বিভিন্ন সড়ক ও চত্বরে কড়া পাহারায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *