হাইকোর্টের রায় স্থগিত-newsedge24

আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত স্থগিত করে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, “চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছেন। ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।”

এর আগে, হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করার আদেশ দিয়েছিলেন। একই সঙ্গে নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই, চূড়ান্তকরণ এবং ভোটের প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। রিটের শুনানিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিশির মনির এবং রিটকারী পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাইকোর্টের আদেশে ডাকসু নির্বাচন স্থগিত

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১২ থেকে ১৮ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ১৯ আগস্ট মনোনয়ন জমার শেষ সময় এবং ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে ডাকসু নির্বাচনের আয়োজন ঘোষিত তফসিল অনুযায়ী এগিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *