প্রধান উপদেষ্টা ড. ইউনূস-newsedge24

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দল গুলো হলো- এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং জাতীয় গণফ্রন্ট। এই সংলাপ নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

উল্লেখ্য, গত রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একই বিষয়ে আলোচনা করেছেন। এই ধারাবাহিক বৈঠকগুলোর মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত গ্রহণ করে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা তৈরির প্রচেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *