ছাত্রদল প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা-newsedge4

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫-এ ছাত্রদল সমর্থিত প্যানেল আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এই ঘোষণা প্রদান করেন। তিনি জানান, ভোট গ্রহণে অসঙ্গতি, আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদল সমর্থিত প্যানেল ভিপি প্রার্থী শেখ সাদী হাসান জামায়াতে ইসলামীর সাথে যুক্ত একটি কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এটি ভোট গণনায় কারচুপির ঝুঁকি বাড়িয়ে তুলেছে। যদিও পরবর্তীতে নির্বাচন কমিশন ওএমআর মেশিন বাতিল করে ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত নেয়, তবুও ব্যালট পেপার নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম: আবিদুল ইসলাম

তানজিলা হোসাইন বৈশাখী আরও বলেন, “আমরা গুম-খুন, নিপীড়ন ও রাষ্ট্রীয় নিষ্পেষণের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের লক্ষ্য ছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়।” এই সংবাদ সম্মেলনে প্যানেলের অন্যান্য প্রার্থীও উপস্থিত ছিলেন।

জাকসু নির্বাচনে মোট ৮টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *