তারেক রহমান-tarique rahman-newsedge24

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি উৎসাহ ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি উৎসবের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতো কেউ যেন সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি বা নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।” তিনি হিন্দু সম্প্রদায়কে উৎসাহের সঙ্গে নিরাপদে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”

আরও পড়ুন: সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব রোববার থেকে শুরু হচ্ছে। তারেক রহমান এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা সবার অধিকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *