কমনওয়েলথ-মহাসচিব-শার্লি আয়োকোরু বচওয়ে-newsedge24

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োকোরু বচওয়ে বাংলাদেশে প্রথম সরকারি সফরে এসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন,“বাংলাদেশের প্রতি কমনওয়েলথ পরিবার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই গুরুত্বপূর্ণ সময়ে এবং ভবিষ্যতেও আমরা বাংলাদেশের মানুষের পাশে থাকব।”

চারদিনের সফরে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধি, যুবনেতা এবং ঢাকাস্থ কমনওয়েলথ হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন।

মূল আলোচনার বিষয়বস্তু:

  • আসন্ন জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়
  • বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন জোরদার করা
  • তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা
  • কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনায় গণতন্ত্রকে প্রধান স্তম্ভ করা

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে মহাসচিব বিচার বিভাগের স্বাধীনতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থায় তার নেওয়া উদ্যোগের প্রশংসা করেন এবং বিচারিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

যুবনেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “তাদের চিন্তাচেতনা ও গণতন্তন্ত্রের প্রতি প্রত্যাশা আমাকে মুগ্ধ করেছে। ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ ভবিষ্যত গড়তে কমনওয়েলথ বাংলাদেশের তরুণদের পাশে থাকবে।”

আরও পড়ুন: আসন্ন নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন: “ঢাকায় কমনওয়েলথ হাইকমিশনারদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের জনগণের কল্যাণে আমাদের ভূমিকা আরও জোরদার করার পথ খুঁজে পেয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *