বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-newsedge4

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়ার কথা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও লন্ডনে থেকে ঢাকায় রওনা হয়েছেন। তিনি পৌঁছানোর পর খালেদা জিয়ার অবস্থা বিবেচনা করেল ন্ডনে যাত্রা করবেন।

বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, কাতারের সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে এ অ্যাম্বুলেন্সের অনুরোধ করেন। কাতার তখনই ‘ইতিবাচক মনোভাব’ জানায় এবং আজ আনুষ্ঠানিক ঘোষণা করেছে।

যুক্তরাজ্যের চিকিৎসক ড. রিচার্ড বিল সহ চার সদস্যের বিশেষজ্ঞ টিম গত বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে যোগ দিয়েছেন। তারা খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন এবং স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “ব্রিটিশ টিমের আগমন চিকিৎসায় নতুন দিশা খুলবে আশা করছি। তারা বিস্তারিত মূল্যায়ন করে পরবর্তী পরিকল্পনা দেবেন।”

খালেদা জিয়ার বর্তমান অবস্থা

৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ারে আনা হয়। ফুসফুসের সংক্রমণ, হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ দীর্ঘদিনের একাধিক রোগে ভুগছেন তিনি। সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা সংকটজনক, কিন্তু চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *