পুলিশ বাহিনীকে রাজনৈতিক দল থেকে দূরে থাকার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার-newsedge4

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যদি সাহস থাকে তাহলে দেশে এসে কথা বলুন। বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্ন ছিল—শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন। এতে ভোটাররা শঙ্কিত হবেন কি না?

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন: “আপনি তো নিজে শঙ্কিত না। আর ওই দূরে থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো দিত। যারা পালিয়ে আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালিয়ে, চোর তো অনেক কিছু বলতে পারে।”

তিনি আরও বলেন: “তারা পালিয়ে আছে, পালিয়ে ওখান থেকে বলতেছে। তাদেরটায় কেউ শঙ্কিত হবে নাকি। যদি ওনাদের সাহস থাকে দেশে আসুক। এসে আইনের আওতায়, আইনের আশ্রয় নিক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালিয়ে কথা বললে তো এটার কোনো ভ্যালু নাই।”

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে থাকবে বিএনপি

উল্লেখ্য, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন। তারা বিভিন্ন সময়ে সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় আসন্ন নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন এবং বর্তমান পরিস্থিতির সমালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *