প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ দুটি আসনে নির্বাচনের লক্ষ্যে বিকেলে ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
রুহুল আমিন মল্লিক জানান, শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুটি আসনের প্রবাসী ভোটার এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ
তিনি আরও জানান, শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































