বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছে। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
আজ বুধবার সকালে জামায়াতের একটি প্রতিনিধিদল দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন।
প্রতিনিধিদলে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম।
সাক্ষাৎ শেষে মিয়া গোলাম পারওয়ার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং ইফতার মাহফিলে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারা সমন্বিত রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা রাখতে চায়।
আরও পড়ুন: একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
এই দাওয়াতকে অনেকে রাজনৈতিক সম্পর্কের উষ্ণতা ও সংলাপের অংশ হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































