বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে এই সম্মাননা তুলে দেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় মঞ্চে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বছর একুশে পদক পেয়েছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগীত ব্যান্ড। পদকপ্রাপ্তরা হলেন:
- চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা
- চারুকলা: অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার
- স্থাপত্য: মেরিনা তাবাসসুম
- সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু (তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা গ্রহণ করেন)
- নৃত্যকলা: অর্থী আহমেদ
- নাট্যকলা/পালাগান: ইসলাম উদ্দিন পালাকার
- সাংবাদিকতা: শফিক রেহমান
- শিক্ষা: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার
- ভাস্কর্য: তেজস হালদার যশ (জস)
- সংগীত (ব্যান্ড): ওয়ারফেজ
একুশে পদক দেশের শিল্প-সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও অন্যান্য ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়। এ বছরের পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এতে প্রথমবারের মতো একটি রক ব্যান্ড (ওয়ারফেজ) সম্মানিত হয়েছে। অনুষ্ঠানটি আমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হয়।
আরও পড়ুন: গণমাধ্যমের স্বাধীনতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করব: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন যে, তাদের অবদান দেশের সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































