সরকার দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।
নতুন জেলা প্রশাসকদের তালিকা:
- রাজশাহী: কাজী শহিদুল ইসলাম (জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব)
- চুয়াডাঙ্গা: লুৎফুন নাহার (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব)
- খুলনা: হরে জান্নাত (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব)
- মাদারীপুর: মর্জিনা আক্তার (অর্থ বিভাগের উপসচিব)
- ব্রাহ্মণবাড়িয়া: মো. আবু সাঈদ (সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক, উপসচিব)
- চাঁদপুর: আহমেদ জিয়াউর রহমান (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব)
- হবিগঞ্জ: জি.এম. সরফরাজ (মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব)
- নরসিংদী: ইসরাত জাহান কেয়া (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব)
- মেহেরপুর: শিল্পী রানী রায় (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব)
- লালমনিরহাট: মুহ. রাশেদুল হক প্রধান (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব)
- বান্দরবান: মো. সানিউল ফেরদৌস (ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, উপসচিব)
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































