প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, খেটেখাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।”
শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এবং অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল।
তিনি ঘোষণা দিয়ে বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো চালু করার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে সবগুলো কারখানা চালু করা হবে, যাতে শ্রমিকরা কাজের সুযোগ পান।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “খেটেখাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী”