স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা যে লড়াই করেছে, আমরা একে ‘জুলাই যুদ্ধ’ বলি। এর মাধ্যমে বড় ধরনের পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে এবং পার্লামেন্ট গঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে নওগাঁর আত্রাইয়ের পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা দেশকে ধ্বংস করে চলে গেছে। তারা অর্থনৈতিক লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, ব্যাংক লুট করেছে, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং প্রশাসনিক কাঠামো ভেঙে দিয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, “আজকে অনেকে এই পরিবর্তনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। দেশে ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টি করতে আমরা কেউই চাই না।”
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকেরা ধানের ন্যায্য মূল্য, সার ও বীজ চান। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমরা এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি। হতাশাবাদী গোষ্ঠীর সমালোচনা করে মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী সারাক্ষণ হতাশা ছড়িয়ে সমাজকে অস্থির রাখতে চায়। তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের চেতনা ও বাংলাদেশি পরিচয়কে সবার আগে মনে রাখার আহ্বান জানান।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “জুলাই যুদ্ধের মাধ্যমে বড় পরিবর্তন এসেছে: মির্জা ফখরুল”