বিএনপি চেয়ারম্যান তারেক রহমান -newsedge24

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধ হলো জনগণের কাছে দেওয়া কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা।” শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপিসহ তিনটি অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত এই ম্যানিফেস্টো ছিল বিএনপির। নির্বাচনের পর সরকার গঠনের মাধ্যমে এটি এখন বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। ৫২ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। তাই ম্যানিফেস্টো বাস্তবায়নে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনে জনগণকে সুশাসন, নিরাপদ দেশ, শিক্ষার সুন্দর পরিবেশ এবং ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক পরিবেশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে, এখন নতুন যুদ্ধ হলো প্রতিশ্রুতি বাস্তবায়ন।

তারেক রহমান উল্লেখ করেন, “বর্তমান সরকারকে আমরা বিএনপি সরকার বলি। সরকার ঠিকই আছে, কিন্তু বিএনপির সহযোগিতা ছাড়া এই সরকার সফল হতে পারবে না। উপস্থিত সকল নেতৃবৃন্দকে সরকারের পাশে দাঁড়াতে হবে।”

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *