স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-newsedge24

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। রোববার রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক পুলিশ কনস্টেবল ৪০ বছর চাকরি করে অবসরে গেলেও পদোন্নতি পান না। তাই বিশেষ নীতিমালার ভিত্তিতে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হবে।

তিনি আরও জানান, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করছে সরকার। এছাড়া পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিকায়ন করা হবে এবং প্রয়োজনে নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। পুলিশের আবাসন ও অবকাঠামো উন্নয়নেও সরকার অগ্রাধিকার দিচ্ছে।

আরও পড়ুন:

পুলিশ আর যেন ফ্যাসিবাদের হাতিয়ার না হয়: প্রধানমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তিনি পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণের ওপরও জোর দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মব কালচার পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন করা হবে।

1 comment on “পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *