প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়।
আরও পড়ুন: দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার: সেতুমন্ত্রী
একনেক সভায় প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন, ৬টি সংশোধিত এবং ১টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































