জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সদস্যরা:
- সভাপতি: ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা
- সদস্য: উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আখতার
- সদস্য: দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন
- সদস্য: সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা
- সদস্য: প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান
- সদস্য: দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান
- সদস্যসচিব: উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “জাবিতে ছাত্রী ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন”