পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য হলো কূটনৈতিক সম্পর্কের বহুমুখীকরণ এবং কৌশলগত ভারসাম্য রক্ষা। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের বৈঠকে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মধ্যপ্রাচ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো ঐতিহ্যগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছি; অন্যদিকে আসিয়ানভুক্ত দেশসমূহ, পূর্ব ও মধ্য এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার উদীয়মান অর্থনীতিগুলোর সঙ্গে নতুন সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করছি।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রদর্শিত বাস্তববাদী ও স্বাধীন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় এবং প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে এই নীতি চলছে।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বাধা, অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা হচ্ছে। ভারতের সঙ্গে পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্যিক প্রতিবন্ধকতা ইত্যাদি অমীমাংসিত বিষয় সমাধানে গঠনমূলক উদ্যোগ অব্যাহত রয়েছে।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “কৌশলগত ভারসাম্য রক্ষাই পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী”