প্রধানমন্ত্রী তারেক রহমান-01011-NewsEdge24

মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ সোমবার বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, “দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত কর্মসূচিতে থাকবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।”

চীনের দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শ্রমিক নিয়োগে বাংলাদেশের প্রস্তাবে সম্মত মালয়েশিয়া

গতকাল রোববার দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিল তার দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *