চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় শিগগিরই খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’-এ চীনা শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ। চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে দ্রুততর করতে চাই।”
তারেক রহমান জানান, সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৫ দিনেরও কম সময়ে কার্যক্রম শুরু করতে পারবে।
সদ্য ঘোষিত জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পের মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতে খাতভিত্তিক প্রণোদনা ও নীতিগত সুবিধা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শ্রমিক নিয়োগে বাংলাদেশের প্রস্তাবে সম্মত মালয়েশিয়া
তিনি বলেন, “আমি এখানে দাঁড়িয়ে বলব না যে সবকিছু নিখুঁত। কিন্তু আমরা সমস্যাগুলো সম্পর্কে অবগত এবং সেগুলো সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য— বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা যেন আরও সহজে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে বাংলাদেশে আসতে পারেন।”























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “শিগগিরই চীনে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর”