মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-01043-NewsEdge24

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা আজ বুধবার থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়েছে।

বিদায়ী অর্থবছরে ৭.৫ শতাংশ বাস্তবায়নের পর নতুন অর্থবছর থেকে অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা যুক্ত হয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীরা এখন থেকে মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত বাড়িভাড়া ভাতা পাবেন।

আরও পড়ুন: তিন ধাপে অর্থনীতিকে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি প্রদান করে। এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ শিক্ষক-কর্মচারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

1 comment on “এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল ১৫ শতাংশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *