নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-newsedge24

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল একটি মিটিংয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেছেন, “আমি একটা কথা বলবো আজকে… আপনারা রাখতেও পারেন, নাও রাখতে পারেন।”

তিনি আরও বলেন, “আমি হুবহু কোট করছি। প্রধানমন্ত্রী বলেছেন—আমার আব্বা (জিয়াউর রহমান) প্রতি মাসে তার বেতন থেকে ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব-মিসকিন মানুষদের সহযোগিতা করার জন্য। আমি কিন্তু বেতন নিচ্ছি, না নিয়ে চলতে পারছি না। আমার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। ১০ শতাংশ হারে আমি ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে বেতন থেকে জমা দিচ্ছি। বেতন যখন অ্যাকাউন্টে আসে, আমি তুলে একটা চেক দিয়ে দেই গভর্নমেন্টের অ্যাকাউন্টে।”

আরও পড়ুন:  আগামী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেছেন, “আমার আব্বা যা করতেন, আমি করছি। আপনারাও যদি মনে কিছু না নেন এবং যদি সম্ভব হয়, তাহলে আপনারাও প্রতি মাসে ১০ শতাংশ বেতন সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন।”

1 comment on “প্রধানমন্ত্রী তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *