সরকারের ১৮০ দিনের মধ্যে মন্ত্রিসভায় কোনো রদবদলের আলোচনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য ভালো পারফর্ম করতে পারছেন না, তাহলে তাঁর জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেবেন।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তবে এই পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরপরই হবে, নাকি আরও সময় লাগবে— তা নিশ্চিত করে বলতে পারেননি উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা তৈরি করেছেন। একটি উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। যেটুকু ওনার সঙ্গে কথা প্রসঙ্গে আমি বুঝি, ওনার যদি কখনো মনে হয়, কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেওয়া, এগুলো যদি প্রয়োজন হয়, সেটা তিনি করবেন।’
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
আরও পড়ুন: জনপ্রশাসনকে সেবক হিসেবে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
একই সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, দুর্ঘটনার এক বছর পার হলেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা, এবং যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা”