তারেক রহমান-tarique rahman-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারবে না। বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “দেশের জনগণ গত দেড় দশক ধরে আন্দোলন করেনি বা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ হয়নি কয়েকজনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। তারা স্বৈরাচারকে হটিয়েছে এবং জীবন উৎসর্গ করেছে রাষ্ট্র ও সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাই সরকারে যে-ই থাকুক, নাগরিকদের কথা শুনতে হবে।”

আরও পড়ুন: বিএনপিকে চাপ সৃষ্টি করে বেকায়দায় ফেলা যাবে না: মির্জা ফখরুল

তিনি আরও বলেন, “একজন নাগরিক হিসেবে আমি মনে করি, নির্বাচনই নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায়। বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার দেয়। স্থানীয় সরকার থেকে জাতীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যদি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তবে রাষ্ট্র ও সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *