বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ-newsedge24

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর ফলে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা রাজধানীর যানজটকে আরও তীব্র আকার ধারন করে।

শিক্ষার্থীদের দাবি

১. নিয়োগে স্বচ্ছতা ও সমান সুযোগ: ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে বা অন্য কোনও নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।

২. উন্মুক্ত নিয়োগ পরীক্ষা: টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. প্রকৌশলী পদবির নিয়ন্ত্রণ ও অ্যাক্রিডেশন: বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া, নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

এর আগে, ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে তিন দফা দাবিতে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামক শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম তিন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। এই আন্দোলনে বুয়েট ছাড়াও অন্যান্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *