প্রধানমন্ত্রী-তারেক রহমান-ফ্যামিলি কার্ড-newsedge24

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভার মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১টার পর মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, চাঁদপুর যাওয়ার পথে তিনি এই পথসভায় অংশ নিয়েছেন।

সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ব্যানার-ফেস্টুনসহ হাজারো নেতাকর্মী-সমর্থক লক্ষ্মীপুর বাজার মাঠে সমবেত হন। সকাল সাড়ে ১০টার মধ্যে পথসভাটি জনসমাবেশে রূপ নেয়।

প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি (চাঁদপুর):

  • দুপুর ১টা ৪৫ মিনিটে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন।
  • বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ।
  • বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *