জাতীয় নিরাপত্তার স্বার্থে জনগণ ঐক্যবদ্ধ-মির্জাফখরুল ইসলাম আলমগীর-newsedge4

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে। মঙ্গলবার (২০ মে, ২০২৫) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানে একটি ‘কালো ছায়া’ এসে দাঁড়াচ্ছে। জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।” তিনি অভিযোগ করেন, একটি মহল গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও বলেন, “কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।” এমন পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের সতর্ক থেকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচির কথাও ঘোষণা করা হয়। ২৫ মে থেকে কর্মসূচি শুরু হবে। ২৭ ও ২৮ মে ঢাকায় তরুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৯ মে বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে, তবে এই দুই দিন অন্য কোনো কর্মসূচি থাকবে না। ৩০ মে সকালে নেতা-কর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *